• ২০২৬ সেপ্টেম্বর ২২, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ৭
  • সর্বশেষ আপডেট : ০৯:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পার্বতীপুরে হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধনে উত্তাল এলাকাবাসী

  • প্রকাশিত ১০:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
পার্বতীপুরে হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধনে উত্তাল এলাকাবাসী
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে দুই ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার দুপুরে উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের মহেশপুর মোড়ে ফুলবাড়ী-মধ্যপাড়া ও বড়পুকুরিয়াগামী মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনের কারণে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হলেও আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোছা. আফরোজা খাতুন ও মো. আজগার বাবুর ওপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং ভুক্তভোগী পরিবারসহ সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।

কর্মসূচি শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

সর্বশেষ