• ২০২৬ অগাস্ট ০৬, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ২২
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

  • প্রকাশিত ১০:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ০৬, ২০২৬
সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
Time Bangla news
আহমেদ নাহিদ

সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন।


উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি আবুল হোসেন হুমায়ুন ও মনসুর আহমদ লস্কর, মহানগর বিএনপির অন্যতম উপদেষ্টা আব্দুল মুকিত, অ্যাডভোকেট আবুল ফজল, ডা. ময়নুল ইসলাম চৌধুরী (নান্না), জাতীয় পার্টির নেতা বশীর লস্কর, মহানগর বিএনপির সহ-সভাপতি সামিয়া চৌধুরী, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুল মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, আব্দুল ওয়াহিদ সুহেল, মনজুরুল হাসান মঞ্জু ও নাদির খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপ্লু, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. ফয়েজ উদ্দিন মুরাদ, বন বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান মোহন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, ৩২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফয়সল আহমদ, ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব বদরুল আলম, বিএনপি নেতা হুমায়ুন আহমদ মাসুক, বিশিষ্ট ব্যাংকার আব্দুল মুনিম মান্না ও আহমদ শামসুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমদ, আমিন মিয়া ও দেলওয়ার হোসেন রাসেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৮নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান মিজান ও কামরুন্নাহার চৌধুরী তিন্নি, যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আহমদ, আব্দুল হক সুন্না ও দেলওয়ার আহমদ লাকী, কোষাধ্যক্ষ রুম্মান খান, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক রাহাত খান মুন্না, ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতা আমিনুর রশীদ চৌধুরী ফায়সাল, কার্যনির্বাহী সদস্য ওবায়েদ আহমদ, মিরদাদ আহমদ মুশফিক, কামরান উল্লাহ খান ও আব্দুল মজিদ সাকী, হাসমত আলী লিমন, ইমু চৌধুরী, সাদী চৌধুরী এবং ১৮নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শাম্মি আক্তারসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উন্মুক্ত আলোচনায় ওয়ার্ডবাসী জলাবদ্ধতা, বিদ্যুৎ সংকট, সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, পরিচ্ছন্নতা ও যানজটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা তুলে ধরেন। উপস্থিত অতিথিরা সমস্যাগুলো দ্রুত ও পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

সর্বশেষ