• ২০২৬ অগাস্ট ০৬, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ২২
  • সর্বশেষ আপডেট : ০৭:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা

  • প্রকাশিত ০৭:০৮ অপরাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ০৬, ২০২৬
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে স্লোগানে মুখরিত  সচিবালয় এলাকা
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা
সাইদুজ্জামান সেলিমঃ ঢাকা উত্তর ও দক্ষিণ ব্যুরো চিফ

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। তবে বাধার মুখে পড়েই ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানমুখর হয়ে উঠেছে সচিবালয় এলাকা। 


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ এগারো দলীয় ঐক্যজোটের পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং স্লোগান দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় এগারো দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

সচিবালয়ের সামনে জামায়াত আমির বলেন, “যদি আমাদের এই মিছিল থামাতে চান, তাহলে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই।” 

তিনি বলেন, “তারা যদি জনগণের দাবি বাস্তবায়নে সফল হন, আমরা তাদের ধন্যবাদ দেবো। কিন্তু ব্যর্থ হলে আমরা বসে থাকবো না। ব্যর্থ হলে আমরা আন্দোলনের পর আন্দোলন, কর্মসূচির পর কর্মসূচি চলতেই থাকবে।” 


এসময় নাহিদ ইসলাম স্লোগান দেন ‘গ্যাস দে, বিদ্যুৎ দে’ উপস্থিত এগারো দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা সমস্বরে বলেন, ‘নইলে গদি ছাইড়া দে’। এই স্লোগানে অন্তত ১০ মিনিট মিছিল করেছেন এগারোদলীয় ঐক্যের নেতাকর্মীরা। 


বেলা দেড়টার দিকে জামায়াত আমিরের আহ্বানে কেউ সাড়া না দিলে তিনি আক্ষেপ করে বলেন, “সচিবালয় থেকে এখানে পায়ে হেঁটে আসতে পাঁচ মিনিট লাগে না, সেখানে ১৫-২০ মিনিট চলে গেছে কিন্তু তারা কেউ আসলো না। আমরা ধরে নিচ্ছি তারা ভয় পাচ্ছে।” পরবর্তী সময়ে তিনি প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন এবং পরবর্তী কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াত আমির।

সর্বশেষ