• ২০২৬ অগাস্ট ০৬, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ২২
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পুকুরের মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত ০৮:০৮ অপরাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ০৬, ২০২৬
পুকুরের মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর থেকে মাছ চুরির সন্দেহকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে অধেশ্বরা দাস (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বুধবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম সাইতারা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অধেশ্বরা দাস ওরফে রসদা দাস পশ্চিম সাইতারা দাসপাড়ার বাসিন্দা ও বাবুরাম দাসের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসের বিরুদ্ধে ছোট ভাইয়ের পুকুর থেকে মাছ ধরার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই পরিবারের নারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে রাতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে অধেশ্বরা দাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনার পর বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ