দিনাজপুর প্রতিনিধি: নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে দিনাজপুরে ১০ জন যুব নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) উদ্যোগে মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ শেষে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের আয় করার সুযোগ সৃষ্টি এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে।
দিনাজপুর সদর উপজেলার ঈদগাহ আবাসিক এলাকায় এডিপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল।
তিনি বলেন, নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে তারা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এ ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এডিপির সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়াস পিউরিফিকেশন। স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা।
সেলাই মেশিন পাওয়া নারীরা জানান, প্রশিক্ষণ ও এই সহায়তার মাধ্যমে তারা ঘরে বসেই কাজ করে আয় করতে পারবেন। এতে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি পরিবারের আয় বাড়াতেও ভূমিকা রাখতে পারবেন।
মতামত দিন