শাজাহানপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মির সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন,সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, বিএনপি নেতা আলী হায়দার তোতা,মঞ্জুর কাদের মন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, আতাহার আলী কাইয়ুম,রফিকুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজীব,মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, , জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,চোপিনগর ইউপি ভার: চেয়ারম্যান রফিকুল ইসলাম,বিআরডিবি চেয়ারম্যান আবু বক্কর রিপন সহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এবছর ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হচ্ছে।
মতামত দিন