• ২০২৬ অগাস্ট ১৮, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ৩
  • সর্বশেষ আপডেট : ০৫:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এসএসসি পাসে আনন্দে মিষ্টির টাকা দিয়ে ক্যানসারে আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীরা।

  • প্রকাশিত ০৫:০৮ অপরাহ্ন মঙ্গলবার, অগাস্ট ১৮, ২০২৬
এসএসসি পাসে আনন্দে মিষ্টির টাকা দিয়ে ক্যানসারে আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীরা।
File
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি টাংগাইল।

এসএসসি পাসে আনন্দে মিষ্টির টাকা দিয়ে ক্যানসারে আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীরা।

টাঙ্গাইল সখীপুরে এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সেই টাকা ক্যানসারে আক্রান্ত সহপাঠী নাঈম সিকদারের মায়ের চিকিৎসায় সহায়তা করেছেন শিক্ষার্থীরা। মানবিক এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরাও অংশ নেন।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার একটি গ্রামের কলতান বিদ্যানিকেতনের ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা নাঈমের বাবা সাত্তার সিকদারের হাতে চিকিৎসা সহায়তার টাকা তুলে দেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সব মিলিয়ে নাঈমের মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০ হাজার টাকা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা আরও ২০ হাজার টাকা দেন।

নাঈমের মায়ের শরীরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই-তিন দিন আগে ক্যানসার শনাক্ত হয়। ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হওয়ায় অসচ্ছল পরিবারটি আর্থিক সংকটে পড়ে। বিষয়টি জানতে পেরে সহপাঠীরা পাসের আনন্দে মিষ্টিমুখ না করে নাঈমের মায়ের চিকিৎসায় পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

শিক্ষার্থীরা বলেন, মিষ্টিমুখ করে আনন্দ করার চেয়ে বিপদের সময়ে সহপাঠীর পরিবারের পাশে দাঁড়াতে পেরে তারা বেশি আনন্দিত। তাদের এ উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

নাঈম তার মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে। পাশাপাশি সহপাঠী, শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সে।

সর্বশেষ