শেরপুরের কুসুমহাটি এলাকা থেকে ৫৮০ বোতল ভারতীয় মদ আটক করেছে র্যাব-১৪, জামালপুর ক্যাম্প।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ আটক করা হয় বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুসুমহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি চালান থেকে ৫৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটক করা মদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
মতামত দিন