• ২০২৬ অগাস্ট ২৫, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ১০
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাই উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মডেল প্রেসক্লাবের নব নির্বাচিতরা

  • প্রকাশিত ১০:০৮ অপরাহ্ন মঙ্গলবার, অগাস্ট ২৫, ২০২৬
কালাই উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মডেল প্রেসক্লাবের নব নির্বাচিতরা
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাই উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ


জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কালাই মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কালাই মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে কমিটির সদস্য ইউএনও ফয়সাল আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থে সাংবাদিকতার ভূমিকা এবং উপজেলার ভাবমূর্তি রক্ষায় স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের যৌথভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সভাপতি লুৎফর রহমানসহ কালাই মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদ কালাই মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভকামনা জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কালাই উপজেলার ইতিবাচক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ