হা-ম-লাকারী শাওন ও সেলিম শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা, তারা ঐ এলাকা দিয়ে গাড়ি চলাচলের পথ বন্ধ করে রাখায় সাংবাদিকরা প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালানো হয় । সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ স্টার নিউজ টিভি, সাংবাদিক তানভীর দীপু ইন্ডিপেনডেন্ট টিভি ও দৈনিক কুমিল্লার কাগজের সাংবাদিক এবং সাংবাদিক খোকন চৌধুরী যমুনা টিভির সাংবাদিক।
দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন, ফোরামের সকল সদস্যের পক্ষে তারা নিন্দা ও প্রতিবাদ জানান।
মতামত দিন