• ২০২৬ অগাস্ট ২৭, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ১১
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে অনিয়মে

  • প্রকাশিত ০১:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ২৭, ২০২৬
কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে অনিয়মে
Time Bangla news
মিজানুর রহমান কুমিল্লা জেলা চিফ প্রতিনিধি

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে অনিয়মে

তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

মোঃ ইয়াছিন মিয়া:

কুমিল্লা মহানগরের রাজগঞ্জ বাজার ও মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রি, পচা-বাসি খাদ্যপণ্য একসঙ্গে সংরক্ষণ, নিষিদ্ধ বিদেশি পণ্য বিক্রি, ওজনে কারচুপি এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে মনোহরপুর এলাকার “আনন্দ সুইটস অ্যান্ড কনফেশনারী”-কে মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রি ও পচা-বাসি খাদ্যপণ্য সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজগঞ্জ বাজারের “প্রিমিয়াম সুইট”-কে নিষিদ্ধ বিদেশি পণ্য বিক্রি ও ওজনে কারচুপির অভিযোগে ২০ হাজার টাকা এবং ডিমের আড়ত তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় “ফয় ডিমের আড়ত”-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অফিস সহকারী ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

সর্বশেষ