• ২০২৬ অগাস্ট ৩০, রবিবার, ১৪৩৩ ভাদ্র ১৫
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় দ্য ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত ০১:০৮ অপরাহ্ন রবিবার, অগাস্ট ৩০, ২০২৬
বগুড়ায় দ্য ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত
Time Bangla news
সাবিক উমর রাজশাহী

বগুড়ায় দ্য ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত


বগুড়ায় দ্য ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠন (ইফসু) এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ। 

ফাউন্ডেশনের পরিচালক তৌফিকুল ইসলাম তাকি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর ভিপি মো. রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা, ঢাকার হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আশরাফুল ইসলাম এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. শহীদুল ইসলাম শাহীন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হক সরকার, আব্দুল বাছেদ, সাদ্দাম হোসেন ছাব্বির, ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশন বগুড়ার মহাপরিচালকসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক জোবায়ের আহমেদ, হাবিবুর রহমান, ফিরোজ আহমেদ, রায়হানুল হক রানা, সাখাওয়াত হোসেন এবং সাবেক পরিচালক প্রভাষক আতাউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা।

সর্বশেষ