• ২০২৬ সেপ্টেম্বর ০২, বুধবার, ১৪৩৩ ভাদ্র ১৮
  • সর্বশেষ আপডেট : ১০:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পার্বতীপুরে রেল কারখানা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

  • প্রকাশিত ১১:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬
পার্বতীপুরে রেল কারখানা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে দেশের অন্যতম বৃহৎ রেলওয়ে স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার দুপুরে তিনি পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে কেলোকা কারখানায় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে কারখানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন তিনি। এ সময় রেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ, কারখানার কারিগরি কার্যক্রম এবং সার্বিক অবকাঠামো সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

পরে উপজেলা প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মতবিনিময় সভায় পার্বতীপুরের রেলওয়ে স্থাপনা, কার্যক্রম ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসিনুজ্জামান, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদ, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবীসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরে দুপুর আড়াইটার দিকে মার্কিন রাষ্ট্রদূত পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনে যান। সেখানে টিকিট কাউন্টার ও এক নম্বর প্ল্যাটফর্ম পরিদর্শন করেন এবং স্টেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মার্কিন রাষ্ট্রদূতের পার্বতীপুরের রেলওয়ে স্থাপনা পরিদর্শন দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

সর্বশেষ