• ২০২৬ সেপ্টেম্বর ০৫, শনিবার, ১৪৩৩ ভাদ্র ২১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শাহপরাণ থানার অভিযানে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার

  • প্রকাশিত ০৩:০৯ অপরাহ্ন শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬
শাহপরাণ থানার অভিযানে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার
Time Bangla news
জসীমউদ্দীন ক্রাইম রিপোর্টার গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি

শাহপরাণ থানার অভিযানে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার


পিকআপসহ আটক ১, বিশেষ ক্ষমতা আইনে মামলা

সিলেট প্রতিনিধি:

সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার করা হয়েছে। এ সময় চা-পাতার গুঁড়া বহনকারী একটি পিকআপ জব্দ করে এক যুবককে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০টা ৫ মিনিটে শাহপরাণ (রহ.) থানার এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঢাকা মেট্রো-ম-৫৪-৩৫৯১ নম্বরের একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা ২০টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধারকৃত চা-পাতার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির নাম তাহমিদ হোসেন (২৫)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেলী রায় (মোতাহেরের বাড়ি) এলাকার আব্দুর রশীদ ও হাসিনা বেগমের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত চা-পাতার গুঁড়া ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-০৭ দায়ের করা হয়েছে। মামলায় The Special Powers Act, 1974-এর 25B(1)(b) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আটক তাহমিদ হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে পণ্য পরিবহন ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ