নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি
গৃহবধূকে হত্যায় স্বামী আটক!
বান্দরবান জেলা,নাইক্ষ্যংছড়ি উপজেলার, সোনাইছড়ি ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ জামিরতলী এলাকা। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ।
অনুসন্ধানে জানা গেছে,১৪/০৯/২০২৬ খ্রিঃ আনুমানিক ০০:০৫ ঘটিকার সময় বান্দরবান পার্বত্য জেলা, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে,জামিরতলী এলাকায় নিজ বসতঘর এর সাথে বাহির হতে আয়েশা বেগম (৩০), স্বামী- ছৈয়দ আহমদ- মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, আয়েশা বেগমের সঙ্গে স্থানীয় জাফর আলমের পরকীয়া সম্পর্ক রয়েছে মর্মে তার স্বামী জানতে পারেন। এ বিষয়কে কেন্দ্র করে গত ১৩/০৯/২০২৬ খ্রিঃ আনুমানিক ১৯:০০ ঘটিকার সময় আয়েশা বেগম, জাফর আলম ও ছৈয়দ আহমদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে ছৈয়দ আহমদ অজ্ঞাত কতিপয় আসামির সহায়তায় ভিকটিমকে মারধর করিয়া হত্যা করিয়াছে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। ঘাতক স্বামী ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য কৌশলে ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে বহিত করে। সংবাদ প্রাপ্তির পর পুলিশি অভিযানে ঘাতক স্বামীকে ঘটনাস্থল হইতে গ্রেফতার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মরগে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির সহিত ধৃত আসামি সৈয়দ আহমদ সহ অন্যান্য জড়িত আসামিদেরকে সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ভিকটিমেয়ের পরিবার তথা পিতার নিকট হইতে এজহার গ্রহণপূর্বক যাবতীয় আইনী কার্যক্রম অব্যাহত রয়েছে।ঘাতক স্বামীকে তাৎক্ষণিকভাবে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গৃহীত আইনগত ব্যবস্থা যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ তথ্য নিশ্চিত করে । এবং নাইক্ষ্যংছড়ি থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত দিন