• ২০২৬ সেপ্টেম্বর ২৩, বুধবার, ১৪৩৩ আশ্বিন ৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

  • প্রকাশিত ০৭:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ সেপ্টেম্বর উপজেলার চরমছলন্দ কালীবাড়িচর গ্রামে পানি ও কুড়াল চাওয়ার বাহানায় ঘরে ঢুকে ৫ যুবক এই নৃশংস অপরাধ সংগঠিত করে। অপরাধীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করে। এই ঘটনা জানাজানি হলে ২২ সেপ্টেম্বর সকালে স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং প্রধান আসামিসহ অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন, যার প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে রাজিব নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ