• ২০২৬ সেপ্টেম্বর ২৬, শনিবার, ১৪৩৩ আশ্বিন ১১
  • সর্বশেষ আপডেট : ০৮:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আফ্রিকার বঞ্চনা আর নয়, নিরাপত্তা পরিষদে ন্যায্য স্থান চাইলেন খলিলুর*।

  • প্রকাশিত ০৮:০৯ অপরাহ্ন শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
আফ্রিকার বঞ্চনা আর নয়, নিরাপত্তা পরিষদে ন্যায্য স্থান চাইলেন খলিলুর*।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ। ২৬.০৯.২০২৬ ।

*আফ্রিকার বঞ্চনা আর নয়, নিরাপত্তা পরিষদে ন্যায্য স্থান চাইলেন খলিলুর*। 


 *উপশিরোনাম:* দীর্ঘদিনের প্রতিনিধিত্ব ঘাটতি দূর করার আহ্বান; ‘আফ্রিকাকে আলোচনার টেবিলে থাকতে হবে, মেনুতে নয়’ । 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফ্রিকার দীর্ঘদিনের প্রতিনিধিত্ব সংকটের অবসান ঘটিয়ে মহাদেশটির জন্য ন্যায্য ও যথাযথ স্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদে আফ্রিকার প্রতিনিধিত্ব নিশ্চিত করা কেবল সমতার বিষয় নয়; এর সঙ্গে ন্যায়বিচার এবং জাতিসংঘের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রশ্নও জড়িত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান ড. খলিলুর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের উদ্বোধনী বক্তব্যে তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আফ্রিকার জন্য নিরাপত্তা পরিষদে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান বলে পোস্টে উল্লেখ করেন।

ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ মঞ্চে আফ্রিকার অবস্থান আরও শক্তিশালী করা প্রয়োজন। তার ভাষায়, ‘আফ্রিকাকে আলোচনার টেবিলে থাকতে হবে, মেনুতে নয়।’

নিরাপত্তা পরিষদের কাঠামো ও প্রতিনিধিত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই সংস্কারের দাবি রয়েছে। বিশেষ করে আফ্রিকা মহাদেশের স্থায়ী প্রতিনিধিত্বের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়ে আসছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের বক্তব্যে সেই দাবিটি আবারও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে।

তার মতে, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব অঞ্চলের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা হলে জাতিসংঘের কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতাও আরও শক্তিশালী হবে।

সর্বশেষ