• ২০২৬ সেপ্টেম্বর ২৬, শনিবার, ১৪৩৩ আশ্বিন ১১
  • সর্বশেষ আপডেট : ০৭:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

*গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের দাবি ।*

  • প্রকাশিত ০৭:০৯ অপরাহ্ন শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
*গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের দাবি ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ। ২৬.০৯.২০২৬ ।

*গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের দাবি ।* 


গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও পরিবহনকর্মীদের সঙ্গে যাত্রীদের বিরোধের ঘটনা বন্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি উঠেছে। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বিবৃতিতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংগঠনটির অভিযোগ, গত কয়েক দিন ধরে রাজধানীর নগর পরিবহন এবং ঢাকা ও আশপাশের জেলাগুলোর মধ্যে চলাচলকারী বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বাড়ছে। এ নিয়ে অনেক ক্ষেত্রে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে তর্ক-বিতর্কের পাশাপাশি হাতাহাতির ঘটনাও ঘটছে।

বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হলেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না। এতে গণপরিবহন খাতে অনিয়ম আরও বাড়ার সুযোগ তৈরি হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেন, শুধু অভিযোগ গ্রহণ নয়, মাঠপর্যায়ে অভিযান চালিয়ে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় ও যাত্রী হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তারা অবিলম্বে ঢাকাসহ সারা দেশে বিআরটিএ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং গণপরিবহনে নির্ধারিত ভাড়া কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ