গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২ লিটার চোলাইমদসহ ৪ জন আটক। অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬ এর উপধারা ১ এর সারণির ক্রমিক ২৫ অনুযায়ী ৩জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ১ জনকে ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড ও মাদক বিক্রির ২লাখ ৩০ হাজার টাকা সরকারের পক্ষে বাজেয়াপ্ত এবং রাষ্ট্রিয় কোষাগারে জমা প্রদানের নির্দেশনা প্রদান। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ মাহমুদ শিমুল। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা আনসার, নরসিংদী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী।
মতামত দিন