• ২০২৬ নভেম্বর ০৭, শনিবার, ১৪৩৩ কার্তিক ২৩
  • সর্বশেষ আপডেট : ০৯:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পুলিশকে পিটিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই, গ্রেপ্তার ৪ নারী।

  • প্রকাশিত ১০:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ০৭, ২০২৬
পুলিশকে পিটিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই, গ্রেপ্তার ৪ নারী।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*পুলিশকে পিটিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই, গ্রেপ্তার ৪ নারী।* 

বগুড়ার সোনাতলায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকেই ছিনিয়ে নিয়েছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর করা হয় এবং ভাঙচুর করা হয় পুলিশের পিকআপ ভ্যান। হামলায় এক কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা গোলাম কবির সুমন (৩৬) একটি প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। সকালে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসান পুলিশের পিকআপ নিয়ে ওই গ্রামে যান। অভিযান চালিয়ে সুমনকে আটক করার পর গাড়িতে তোলার সময় একদল ব্যক্তি পুলিশের ওপর চড়াও হন।

একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে আটক সুমনকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের পিকআপ ভ্যানেও ভাঙচুর চালানো হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার সহযোগীরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে এক কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় এসআই শিমুল কুমার দাস বাদী হয়ে থানায় মামলা করেছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে উদ্ধার এবং জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম চলছে।

সর্বশেষ