• ২০২৬ নভেম্বর ০৭, শনিবার, ১৪৩৩ কার্তিক ২৩
  • সর্বশেষ আপডেট : ১০:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি সংরক্ষণের দাবি, মালিকানার সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতাকর্মীরা।

  • প্রকাশিত ১০:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ০৭, ২০২৬
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি সংরক্ষণের দাবি, মালিকানার সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতাকর্মীরা।
টাইম বাংলা নিউজ
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি সংরক্ষণের দাবি, মালিকানার সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতাকর্মীরা।* 

কুমিল্লার ভাষাসৈনিক ও শহীদ মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বাড়িটি সংরক্ষণ করে সেখানে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ সময় বাড়িটির সামনে জমির মালিকানা দাবি করে টানানো একটি সাইনবোর্ড ভেঙে ফেলেন দলটির মহানগর শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সাইনবোর্ড ভাঙার দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আরমা দত্ত। তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ঐতিহাসিক এ বাড়িটি সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি সেখানে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি।

সম্প্রতি বাড়িটির সামনে সম্পত্তির মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড স্থাপন করেন আরমা দত্ত। এর পরই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে সেটি সংরক্ষণের দাবিতে মাঠে নামে এনসিপি। দলটির নেতাকর্মীদের সাইনবোর্ড ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ ও মালিকানা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ