• ২০২৬ নভেম্বর ০৭, শনিবার, ১৪৩৩ কার্তিক ২৩
  • সর্বশেষ আপডেট : ১০:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটের মাঠে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এখন হৃদয়ের

  • প্রকাশিত ১০:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ০৭, ২০২৬
সিলেটের মাঠে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এখন হৃদয়ের
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি) :

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের রীতিমতো হতাশ করে দুর্দান্ত এক ইনিংস খেললেন তাওহিদ হৃদয়। যেখানে দলের অন্য ব্যাটাররা একে-একে ব্যর্থ হয়েছেন, সেখানে তিনি তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।

তিন অংকের এই ম্যাজিক ফিগারকে দেড়শ ছাড়ানোর পর তার সংগ্রহ ছাড়িয়ে গেছে ১৭০ রান। আর এর মধ্য দিয়েই লেখা হলো এক নতুন রেকর্ড।

​সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি ছিল মাহমুদুল হাসান জয়ের দখলে। গত ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন জয়।

​শনিবার (৭ নভেম্বর) ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সতীর্থ জয়ের সেই রেকর্ডটি ভেঙে দিলেন লড়াকু এই সেঞ্চুরিয়ান। তৃতীয় দিনের শুরুতে যখন একের পর এক ব্যাটার সাজঘরে ফিরছিলেন, তখন একাই দলের ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন হৃদয়।

​দারুণ ছন্দে থাকা হৃদয়ের সংগ্রহ এখন ১৭২ রান (অপরাজিত)। এই দুর্দান্ত ইনিংসে তিনি ১৬টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৬টি ছক্কা।

​মুশফিকুর রহিমের সঙ্গে ৭৩ রানের জুটি ভেঙে যাওয়ার পর কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন সমর্থকরা। এমনকি লিটন ও মিরাজরাও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে এই কঠিন সময়ে তাকে দারুণ সঙ্গ দেন তাইজুল ইসলাম। দুজনে মিলে গড়েন শতরানের এক জুটি, যা হৃদয়কে রেকর্ড গড়তে বড় ভূমিকা পালন করেছে। এই জুটিতে তাইজুল অপরাজিত আছেন ২০ রান করে।

​সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ২৯৭ রান, যা ওয়েস্ট ইন্ডিজের রান থেকে এখনও ৫৯ রানে পিছিয়ে রয়েছে।

সর্বশেষ