• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ০২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

  • প্রকাশিত ০৬:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

প্রকাশ: সকাল ১০:৪৫, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অংশে ভূমি অধিগ্রহণ নিয়ে মহাদুর্নীতির স্বাদ নিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী পর্যন্ত অনেক কর্মকর্তা। যাদের সবার বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অনিয়ম-দুর্নীতির বিস্তারিত তথ্যপ্রমাণ পেয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি।

এ দুর্নীতির বিষয়ে যুগান্তরে ২০২৫ সালের ১৯ ও ২১ অক্টোবর, ১৮ ডিসেম্বর এবং গত ২৬ এপ্রিল চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি মন্ত্রণালয় ৩০ এপ্রিল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ, তিন দফা সরেজমিন পরিদর্শন এবং জেলা প্রশাসনের প্রায় ৮ হাজার ৮০০ পৃষ্ঠার নথি ও দলিল পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করে। তদন্তের প্রতিটি ধাপে যুগান্তরে প্রকাশিত তথ্যপ্রমাণ সামনে আনা হয়, যার প্রমাণও পান তদন্ত কর্মকর্তারা। ১৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভূমি মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটির ৭০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন পাঠানো হয়।

চার সাবেক ডিসির দায়: তদন্ত কমিটির পর্যবেক্ষণে চার সাবেক জেলা প্রশাসকের দায়িত্বকালে ভূমি অধিগ্রহণে অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তারা হলেন- সৈয়দা ফারহানা কাউনাইন (১১ মার্চ ২০১৮ থেকে ২১ জুন ২০২১), আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান (২২ জুন ২০২১ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩), ড. বদিউল আলম (১০ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪) এবং মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী (১২ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত)। সাবেক এ চার জেলা প্রশাসক বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।

কমিটির মতে, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জেলা প্রশাসকের দায়িত্ব শুধু প্রশাসনিক অনুমোদন দেওয়া নয়। অধিগ্রহণের নোটিশ, যৌথ তদন্ত, ফিল্ডবুক প্রস্তুত, জমির শ্রেণি নির্ধারণ, রোয়েদাদ অনুমোদন এবং ক্ষতিপূরণ প্রদানের পুরো প্রক্রিয়ায় তদারকির দায়িত্ব রয়েছে জেলা প্রশাসনের। কিন্তু সংশ্লিষ্ট চার জেলা প্রশাসকের সময়ে এসব প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত করে ব্যক্তিগত দায় নির্ধারণের সুপারিশ করেছে কমিটি।

ছয় সাবেক এডিসির অনিয়ম: ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসাবে দায়িত্ব পালনকারী ছয় কর্মকর্তার দায়িত্বকালে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

তারা হলেন-মোহাম্মদ মাসুম, এএসএম ইবনুল হাসান ইভান, মো. মোস্তফা মনোয়ার, মো. মুশফিকুর রহমান, অঞ্জন দাশ ও মোহাম্মদ নাজমুল হাসান। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ভূমি অধিগ্রহণের বিভিন্ন পর্যায়ে অনিয়ম, ত্রুটিপূর্ণ নথি, ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রশাসনিক তদারকিতে ঘাটতি ছিল। এসব কর্মকর্তার দায়িত্বকালে সংঘটিত অনিয়মের দায় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া সাবেক এডিসি শাহিনা পারভীন ও ফারুক আহমেদের দায়িত্বকালীন নথিপত্রে অনিয়মের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিটি। তাদের বিষয়ে অধিকতর অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে। তবে অঞ্জন দাশের বিরুদ্ধে একটি পৃথক অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

প্রতিবেদকের কাছ থেকে সংবাদ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে উৎকোচ দেওয়ার চেষ্টার বিষয়টি অডিও রেকর্ড ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনায় প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতি দমন কমিশনে অভিযোগ পাঠানোর সুপারিশ করেছে কমিটি।

আট ভূমি অধিগ্রহণ কর্মকর্তার অনিয়ম: ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী ১৭ জন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার মধ্যে আটজনের দায়িত্বকালে বিভিন্ন এলএ কেসে অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

তারা হলেন- মো. পারভেজ মৃধা, শ্যামল চন্দ্র সাহা, মাশফিকা হোসেন, রেহানা মজুমদার মুক্তি, চৌধুরী মোস্তাফিজুর রহমান, মাহমুদা জাহান, এএইচএম আজিমুল হক ও আসমাউল হুসনা পিংকি।

তদন্ত প্রতিবেদনে এই ৮ কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদের দায়িত্বকালে অধিগ্রহণের বিভিন্ন কার্যক্রমে ব্যাপক ত্রুটিবিচ্যুতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বকাল, নির্দিষ্ট এলএ কেস এবং ভূমিকা যাচাই করে দায় নির্ধারণের সুপারিশ করা হয়েছে।


সর্বশেষ