• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ০২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

১১ দিনে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, এলো ১৫২ কোটি ডলার।

  • প্রকাশিত ০৬:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
১১ দিনে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, এলো ১৫২ কোটি ডলার।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*১১ দিনে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, এলো ১৫২ কোটি ডলার।* 


 *উপশিরোনাম:* নভেম্বরের প্রথম ১১ দিনেই দেশে ১৫২ কোটি ডলার রেমিট্যান্স, গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ২৪ শতাংশ; প্রবাসী আয়ে ইতিবাচক ধারা।

চলতি নভেম্বরের প্রথম ১১ দিনেই দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় যা ২৩ দশমিক ৯ শতাংশ বেশি। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবাহে বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তির আশা জোরালো হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর এক দিনেই দেশে এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলার। আর চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলার।

গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। ফলে চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ২ শতাংশে।

এর আগে ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে ওই সময় পর্যন্ত প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।

প্রবাসী আয়ের ধারাবাহিক এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে।

সর্বশেষ