• ২০২৬ নভেম্বর ২২, রবিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ক্ষেতলালে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ২২, ২০২৬
ক্ষেতলালে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

ক্ষেতলালে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি ধানক্ষেত থেকে রাব্বি (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেত থেকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে রাব্বি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেতে রাব্বির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় কিশোরের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ