• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

  • প্রকাশিত ০৪:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
সিলেট ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১
ইন্টারনেট
সিলেট অফিস

সিলেট -ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর একটিতে আগুন ধরে যায়।

এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা গেছেন সবুজ মিয়া (২০) নামের ট্রাকচালকের সহকারী। নিহত সবুজ মিয়ার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। 

রোববার সকাল পৌনে ৯টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মহানগরের পারাইরচক এলাকায় সামনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পারাইরচক এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মুহুর্তের মধ্যে একটি ট্রাকে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ওই ট্রাকের হেলপার সবুজ মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনে মরদেহ উদ্ধার করেছে। 

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর একটি ট্রাকে আগুন ধরে যায়। সেই ট্রাকের হেলপার হয়তো ঘুমিয়ে ছিলেন। যে কারণে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ট্রাক দুটি দমকল বাহিনীর সহায়তায় রাস্তা থেকে সরানো হয়েছে।

সর্বশেষ