• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১১:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুড়িগ্রাম সদর ইউএনও করোনা পজিটিভ, হাসপাতালে চিকিৎসাধীন

  • প্রকাশিত ১১:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
কুড়িগ্রাম সদর ইউএনও করোনা পজিটিভ, হাসপাতালে চিকিৎসাধীন
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

৩১.০৫.২০২১

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াছমিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৮ মে) তাঁর শরীরে করোনা  শনাক্ত হয় এবং রবিবার (৩০ মে) তাঁকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।

কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর ইউএনও’র শরীরে কোভিড সংক্রমনের উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তিনি কোভিড পজেটিভ শনাক্ত হন। তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে রোববার তাঁকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনও নিলুফা ইয়াছমিনের স্বামী ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ইউএনও সামান্য জ্বরে ভুগলেও তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। কথা বলতে গেলে তিনি কাশির সমস্যায় ভুগছেন। পরিবারে শিশু সন্তান থাকায় অন্যান্য সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে তাকে (ইউএনও) তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে অনেকটাই ভালো আছেন। ইউএনও’র শারীরিক সুস্থ্যতার জন্য তিনি সকলের দোয়া কামনাও করেছেন।

সর্বশেষ