• ২০২৬ নভেম্বর ০৬, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২২
  • সর্বশেষ আপডেট : ০৫:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কাবিননামা প্রকাশের পরও ফারজানাকে স্ত্রী মানতে নারাজ রনি, বললেন, ‘ইলিয়াসের ষড়যন্ত্র’

  • প্রকাশিত ০৫:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
কাবিননামা প্রকাশের পরও ফারজানাকে স্ত্রী মানতে নারাজ রনি, বললেন, ‘ইলিয়াসের ষড়যন্ত্র’
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


কাবিননামা প্রকাশের পরও ফারজানাকে স্ত্রী মানতে নারাজ রনি, বললেন, ‘ইলিয়াসের ষড়যন্ত্র’

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ এএম

ফারজানা আফরোজের সঙ্গে বিয়ের কাবিননামা প্রকাশের পরও তাকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করছেন সাবেক সংসদ সদস্য ও টক-শো ব্যক্তিত্ব গোলাম মাওলা রনি। ফারজানার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি তার। একই সঙ্গে গত বছরের একটি রেকর্ড ফাঁসের ঘটনাকে ‘ইলিয়াসের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে দেওয়া কাবিননামার কপিতে দেখা যায়, ২০২২ সালের ১৩ মে তাদের বিয়ে হয়।


কাবিননামা প্রকাশের পর ফারজানা বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলে, এগুলো সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’

‘আমার স্বামী খুব ভালো মানুষ’ মন্তব্য করে ফারজানা বলেন, আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’

ফারজানা আফরোজের এসব দাবির জবাবে গণমাধ্যমকে রনি বলেন, ‘ওই নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’

গত বছরের একটি রেকর্ড ফাঁসের তিনি বলেন, ‘আসলে এসব ইলিয়াস ষড়যন্ত্র করে ছড়িয়েছে। সে আমাকে ছোট করার জন্য এসব করেছে।’

এর আগে ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে দাবি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি। সেখানে ওই নারীর ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এ মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’


সর্বশেষ