• ২০২৬ মার্চ ২২, রবিবার, ১৪৩২ চৈত্র ৮
  • সর্বশেষ আপডেট : ১০:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমানের এমডি কারাগারে

  • প্রকাশিত ১০:০৩ অপরাহ্ন রবিবার, মার্চ ২২, ২০২৬
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমানের এমডি কারাগারে
File
ডেস্ক রিপোর্ট :

শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমানসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন।

ড. সাফিকুর রহমানের সঙ্গে কারাগারে পাঠানো অন্য তিন আসামি হলেন— তার স্ত্রী বিথী, এবং তাদের বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম।

আদালতে আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক রোবেল মিয়া। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে রবিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেপুর রহমান।

পুলিশ জানায়, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে ওই শিশুর বাবা মোস্তফা উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই চারজনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ