• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১০:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে দুস্থ্য মানুষের মাঝে বিনামুল্যে শাক-সবজি বিতরণ

  • প্রকাশিত ১০:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে দুস্থ্য মানুষের মাঝে বিনামুল্যে শাক-সবজি বিতরণ
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে দুস্থ্যদের মাঝে বিনামুল্যে শাকসবজি বিতরণের ছবি
মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ -০৭-২১
বাংলাদেশ ছাত্রলীগ কু‌ড়িগ্রাম জেলা‌ শাখার নব-‌নির্বা‌চিত কমিটির আয়োজনে আজ কুড়িগ্রাম শাপলা চত্ত্বরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বিনা মূ‌ল্যে শাক সব‌জি বিতরণ করা হয়।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন কু‌ড়িগ্রাম জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ও জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আলহাজ্ব জাফর আলী (সাবেক এমপি), জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাঈদ হাসান লোবান, রবি বোস, কোষাধ্যক্ষ অসিম বাবু, সদস্য ফাল্গুনী তরফদার, মহিলা নেত্রী কোহিনুর বেগম,জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক বুলবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন সহ আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সর্বশেষ