• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জামায়াত কোনোদিন ক্ষমতায় আসবে না: রোবাইয়াত ফাতিমা তনি

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
জামায়াত কোনোদিন ক্ষমতায় আসবে না: রোবাইয়াত ফাতিমা তনি
File
শহীদুর রহমান জুয়েল

জামায়াত কোনোদিন ক্ষমতায় আসবে না: রোবাইয়াত ফাতিমা তনি


বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে কোনোদিন ক্ষমতায় আসবে না বলে মন্তব্য করেছেন ইনফ্লুয়েন্সার ও ‘সচেতন নাগরিক সমাজ’-এর সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি। এছাড়া দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তিনি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরাবর এক খোলা চিঠিতে তিনি এ আবেদন করেন।

রোবাইয়াত ফাতিমা তনি বলেন, জামায়াত এদেশে কোনোদিন ক্ষমতায় আসবে না কারণ এদেশে নারীরা তাদের মেনে নিবে না। যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চাই, যারা নারীদের সন্মান দিতে চায় না, সেই দলকে দেশের নাগরিকরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এটা জামায়াতের ঘোষিত নীতিও।

তনি বলেন, জামায়াতের এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ এর সরাসরি লঙ্ঘন। আরপিও অনুযায়ী, কোনো দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য।

রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিদানিক আদর্শ।

তিনি আরও বলেন, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপষের বিষয় হতে পারে না। এমতাবস্থায় আমরা জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ, অবমাননাকর বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করা এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। একইসঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে।

সর্বশেষ