• ২০২৬ মার্চ ২০, শুক্রবার, ১৪৩২ চৈত্র ৫
  • সর্বশেষ আপডেট : ১২:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে ও বন্ধ আছে , বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল

  • প্রকাশিত ০২:০৩ পূর্বাহ্ন শুক্রবার, মার্চ ২০, ২০২৬
আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে ও বন্ধ আছে , বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরঃ ফাইল ছবি
বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।’

গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিকসটাকে চলতে দিন, লেট পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে...। লেট ইট মুভ, কাজ করুক না।’

মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে, তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করতে। করছে। লাভ তো হচ্ছে না। পিপল (জনগণ) তাদের রিজেক্ট করেছে। পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না?

এখন আওয়ামীলীগ কি করিবে বিএনপির মহাসচিব ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর এমন বক্তব্যের জবাবে । তাহলে কি ইউনুসের সিদ্ধান্ত তারেক রহমানের সরকার বহাল রাখছে কথায় এটাই বুঝা গেল। আওয়ামীলীগকে ফিরতে হলে আন্দোলন ও সংগ্রাম করে ফিরতে হবে আর কোন বিকল্প নাই ।






সর্বশেষ