• ২০২৬ এপ্রিল ০৩, শুক্রবার, ১৪৩২ চৈত্র ১৯
  • সর্বশেষ আপডেট : ০২:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট জজ কোটের সিনিয়র আইনজীবী এড. আব্দুল আহাদ এর জানাযা সম্পন্ন

  • প্রকাশিত ০২:০৪ পূর্বাহ্ন শুক্রবার, এপ্রিল ০৩, ২০২৬
সিলেট জজ কোটের সিনিয়র আইনজীবী এড. আব্দুল আহাদ এর জানাযা  সম্পন্ন
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সিলেট।

সিলেট জজ কোটের সিনিয়র আইনজীবী এড. আব্দুল আহাদ এর জানাযা  সম্পন্ন  


সিলেট থেকে : সিলেট  জজ কোটের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর জানাযা ও দাফন নিজ এলাকায় সম্পন্ন হয়েছে।

হাজার হাজার সুধী শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ বৃহত্তর জৈন্তিয়ার অগনিত মানুষ কে কাঁদিয়ে অবশেষে না ফেরার পথে পাড়ি জমালেন সিলেট বারের বিজ্ঞ আইনজীবী বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জৈন্তাপুর প্রেসক্লাবের জীবন সদস্য এডভোকেট আব্দুল আহাদ(৫৬)।

বুধবার ১ এপ্ৰিল রাত ১২ ঘঠিকার সময় সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

২ এপ্ৰিল বৃহস্পতিবার বাদ জুহর সারীঘাট ঈদগাহ মাঠে জানাযার নামায শেষ নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাযায় অংশ নিয়ে শোক প্রকাশ করেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আলহাজ্ব জয়নাল আবেদীন, ১৭ পরগনার সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী,  মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহ উদ্দিন, সিলেট জেলা বারের সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সেক্রেটারী জুবায়ের বখত জুবের, সাবেক সভাপতি একে এম সামিউল ইসলাম, সাবেক পিপি নুরুল হক, এডিশনাল পিপি লুৎফুল কিবরিয়া শামীম, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট প্রেসক্লাবের  সহ সভাপতি আব্দুল হান্নান সাবেক সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সামছুজ্জামান জামান, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন, জৈন্তাপুর উপজেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ,   সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, যুবদলের আহবায়ক দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার,  গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক  সভাপতি অধ্যাপক  শাহেদ আহমদ   ফয়েজ আহমদ, নুরুল ইসলাম , খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ সহ সিলেট বারের আইনজীবি গণ এবং বিভিন্ন এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ।

সর্বশেষ