• ২০২৬ নভেম্বর ০৮, রবিবার, ১৪৩৩ কার্তিক ২৪
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
কালাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জয়পুরহাটের কালাইয়ে ‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস ও সমবায়ীদের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনের (নতুন ভবন) আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস সহকারী মোঃ হারুনুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সল আহমেদ।

আলোচনা সভার শুরুতে উদয়পুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি মোঃ আব্দুল আজিজ পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং বিপ্লব চন্দ্র রায় পবিত্র গীতা পাঠ করেন।

সভায় বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হারুনুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তাজমিনুল ইসলাম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ইলিয়াস উদ্দিন।

এ ছাড়া সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন এলতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুর ওয়াদুদ রতন এবং জিন্দারপুর গুড নেইবারস মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মোছাঃ ফেরদৌসী খাতুন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিন্দারপুর গুড নেইবারস মহিলা সমবায় সমিতি লিমিটেডকে কালাই উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ