• ২০২৬ মে ১১, সোমবার, ১৪৩৩ বৈশাখ ২৮
  • সর্বশেষ আপডেট : ১১:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে অস্থায়ী পশুর হাট ইজারার দরপত্র আহ্বান

  • প্রকাশিত ১১:০৫ অপরাহ্ন সোমবার, মে ১১, ২০২৬
সিলেটে অস্থায়ী পশুর হাট ইজারার দরপত্র আহ্বান
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

সিলেটে অস্থায়ী পশুর হাট ইজারার দরপত্র আহ্বান


সিলেটে ঈদুল আজহা উপলক্ষ্যে অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করেছে সিটি কর্পোরেশন- সিসিক।

সোমবার (১১ মে) বিকালে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিসিকর প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব।

মোট পাঁচটি অস্থায়ী পশুরু হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

সেগুলো হল, দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল সংলগ্ন ফাঁকা মাঠ, নতুন টুকেরবাজার (তেমুখী সংলগ্ন খালি জায়গা), শহরতলীল মিরাপাড়ার আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি মাঠ, শাহপরাণ বাজার সংলগ্ন খালি জায়গা ও সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধিন তেতলীর এসফল্ট মাঠ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৮ মে থেকে ঈদের দিন পর্যন্ত মোট ৯ দিনের জন্য এই দরপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহীদের সবাইকে প্রতিটি হাটের জন্য অফেরৎযোগ্য ২০ হাজার টাকা জমা দিয়ে আগামী ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে  সিসিক’র বাজার শাখা (৬ষ্ঠ তলা, নগরভবন) থেকে সিডিউল সংগ্রহ করতে হবে।

আগামী ১৭ মে সকাল ১০টা থেকে দুপুর দেড়টার মধ্যে সিসিক’র সচিবের কার্যালয়ের সামনে রাখা বক্সে সিলমোহরযুক্ত সিডিউল জমা দিতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ