• ২০২৬ Jun ১৩, শনিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৩০
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শাজাহানপুরে ৯ বছরের মাদ্রাসা ছাত্রকে বলা'ৎকারের ঘটনায় যুবক আটক।

  • প্রকাশিত ০৪:০৬ অপরাহ্ন শনিবার, Jun ১৩, ২০২৬
শাজাহানপুরে ৯ বছরের মাদ্রাসা ছাত্রকে বলা'ৎকারের ঘটনায় যুবক আটক।
File
তৌফিক এলাহি বগুড়া প্রতিনিধি:

শাজাহানপুরে ৯ বছরের মাদ্রাসা ছাত্রকে বলা'ৎকারের ঘটনায় যুবক আটক।


বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলা'ৎকারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার হওয়া যুবক মোঃ রাকিবুল ইসলাম (২৫), তিনি উপজেলার বেজোড়া উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী ওই ছাত্র স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং বেজোড়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ১০টার দিকে ভুক্তভোগী তার বাবা-মায়ের সঙ্গে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলাম তাকে আম কুড়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বলা'ৎকার করেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক সমস্যা দেখা দিলে সে তার মাকে বিষয়টি জানায়। পরে ভুক্তভোগীর বাবা শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ