• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৬
  • সর্বশেষ আপডেট : ১১:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার চকরিয়া যাত্রীবাহি বাসের সংঘর্ষে ২ জন নিহত-আহত ২২

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
কক্সবাজার চকরিয়া যাত্রীবাহি বাসের  সংঘর্ষে ২ জন নিহত-আহত ২২
File
মতিউল ইসলাম (কক্সবাজার)

কক্সবাজার চকরিয়া যাত্রীবাহি বাসের  সংঘর্ষে ২ জন নিহত-আহত ২২


কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের মপখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।

গত সোমবার দুপুর ২ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান, হাইওয়ে পুলিশের মালুমঘাট ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মাহাবুবর রহমান।

তবে ঘটনায় কতজন হতাহত হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে মাহাবুবর রহমান বলেন, দুপুরে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজারমুখি চকরিয়া সার্ভিস পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা এভারগ্রীন পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। একটি চকরিয়া সার্ভিসের বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেলে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। 

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়।

আহতদের চিকিৎসা এবং ঘটনার তথ্য সংগ্রহের কাজে ব্যস্ত থাকায় বিস্তারিত জানাতে পারেননি তিনি।

তবে স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য বলা হয়েছে, দুর্ঘটনায় এক শিশু ও তার মা সহ অন্তত ৩ জন নিহত নিহত এবং ১৫ থেকে ২০ জন আহত হয়েছে।

সর্বশেষ