• ২০২৬ Jul ২৬, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১০
  • সর্বশেষ আপডেট : ০৫:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

‘দ্রুতই দশম ওয়েজ বোর্ড গঠনের কাজ শুরু’

  • প্রকাশিত ০৫:০৭ পূর্বাহ্ন রবিবার, Jul ২৬, ২০২৬
‘দ্রুতই দশম ওয়েজ বোর্ড গঠনের কাজ শুরু’
১০ম ওয়েজবোর্ড শীগ্রই গ্যাজেট হতে যাচ্ছে
সাখাওয়াত হোসেনঃ বিশেষ প্রতিনিধি

সাংবাদিকদের জন্য খুব দ্রুতই ১০ম সংবাদপত্র মজুরি বোর্ড (ওয়েজ বোর্ড) গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।


লিখিত জবাবে তথ্যমন্ত্রী জানান, সর্বশেষ ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশ করা হয়েছিল। এবার ১০ম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া দ্রুতই শুরু করতে যাচ্ছে সরকার।

বিরোধী দলীয় সংসদ সদস্য নুরুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি, মর্যাদা ও নিরাপদ পেশাগত পরিবেশ নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে- 'সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল' গঠন, সাংবাদিকদের ওপর হামলা বা ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা। এছাড়া ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ, জরুরি কল্যাণ সহায়তা এবং জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

টিভি চ্যানেল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল ৪টি। এছাড়া বেসরকারি খাতে ৫৫টি টিভি চ্যানেলকে অনুমোদন দেওয়া হলেও বর্তমানে ৩৭টি চ্যানেল পূর্ণ সম্প্রচারে রয়েছে।


তিনি আরও জানান, এই মুহূর্তে নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের অপেক্ষায় নেই, তবে ভবিষ্যতে নতুন আবেদনের ক্ষেত্রে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


#সাংবাদিক

#সংবাদপত্র

#ওয়েজ_বোর্ড

#তথ্য_ও_সম্প্রচার_মন্ত্রী

#জহির_উদ্দিন_স্বপন

সর্বশেষ