• ২০২৬ অগাস্ট ০৭, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ২৩
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

  • প্রকাশিত ১১:০৮ অপরাহ্ন শুক্রবার, অগাস্ট ০৭, ২০২৬
ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
Time Bangla news
নাহিদ

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ থেকে ৩০ জন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। 

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

এক শোকবার্তায় সিউক চেয়ারম্যান নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত আশুগ্যারোগ্য কামনা করে তাঁদের প্রয়োজনীয় সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ