• ২০২৬ সেপ্টেম্বর ০১, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ১৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

১৯ বিজিবি কতৃক বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিত ০১:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
১৯ বিজিবি কতৃক বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
Time Bangla news
জসীমউদ্দীন ক্রাইম রিপোর্টার গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি

১৯ বিজিবি কতৃক বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ


সিলেট থেকে :সিলেটের জকিগঞ্জ ব্যাটলিয়ন ১৯ বিজিবি কতৃক  জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে, যার বাজার মূল্য ৭৮ লক্ষ্য টাকার সমপরিমাণ।

১৯ বিজিবি সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট  ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত হতে ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চারিকাটা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, চশমা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৫৭,৬৮,৬,৫০ টাকা।

অপরদিকে গত ২৯ ও ৩০ আগস্ট ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট ও সোনারখেওর বিওপির পৃথক পৃথক ৩টি আভিযানে  মালিকবিহীন অবস্থায় ভারতীয় চা-পাতা, শাড়ী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ২০,৫৭,৫০০টাকা।

উল্লেখিত অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৭৮,২৬,১৫০টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম চলমান। সীমান্ত সুরক্ষায় বিজিবি'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ