• ২০২৬ সেপ্টেম্বর ০১, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ১৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার থেকে খেলা দেখে বাড়ি ফেরা হল না,মোটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল আরফাত নামের এক যুবককে !

  • প্রকাশিত ০১:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
কক্সবাজার থেকে খেলা দেখে বাড়ি ফেরা হল না,মোটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল আরফাত নামের এক যুবককে !
Time Bangla news
মতিউল ইসলাম (কক্সবাজার)

কক্সবাজার থেকে খেলা দেখে বাড়ি ফেরা হল না,মোটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল আরফাত নামের এক যুবককে !


কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের সিকদার বিল ভূঁইয়া পাড়ার আরাফাত রহমান ভূঁইয়া (২২) এক মর্মান্তিক মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাবা মরহুম দিদারুল আলম। একই ঘটনায় অপর ২ জন আহত হয়েছেন। আহতরা একই এলাকার শফিউল আলমের ছেলে অলিদ (২০) এবং টাইপালং এলাকার শামশুল আল‌মের পুত্র অ‌নিক (২১)।

শনিবার  (২৯-আগস্ট) রাত ৮.৩০ টার দিকে কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত উখিয়া একাদশ  বনাম মাতামুহুরি একাদশের মধ্যকার ফুটবল খেলা উপভোগ করে বাড়ি ফেরার পথে কক্সবাজার টেকনাফ সড়কের রামু ধোয়াপালং স্টেশন এলাকায় এক মোটর সাইকেল দূর্ঘটনায় তিনি নিহত হন।

 দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অলিদ ও অ‌নিক‌কে  দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। অসাবধানতাবশত: বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে বলে জানা যায়।

রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের এএস আই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যান। নিহতের ডেথবডি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হাসপাতালে প্রেরণ করে ও আহতদের হাসপাতালে প্রেরণ করেন।

সর্বশেষ