• ২০২৬ সেপ্টেম্বর ১১, শুক্রবার, ১৪৩৩ ভাদ্র ২৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৫ দিন বন্ধ থাকার পর হিলি দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু

  • প্রকাশিত ০৩:০৯ অপরাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
৫ দিন বন্ধ থাকার পর হিলি দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। তিনি বলেন, ভারতের অভ্যন্তরে ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩১ আগস্ট থেকে দেশটির ব্যবসায়ীরা পণ্য রপ্তানি বন্ধ রাখেন। পরে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় শনিবার থেকে বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম আবার শুরু হয়েছে।

ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ মণ্ডল বলেন, বৃহস্পতিবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা বৈঠক হয়। বৈঠকে হিলি স্থলবন্দরের অবকাঠামোগত সমস্যা এবং বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানের আশ্বাস পাওয়ার পর অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর আগে ২ সেপ্টেম্বর ভারতের মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফরের সময়ও ব্যবসায়ীদের পক্ষ থেকে হিলি স্থলবন্দরের আধুনিকায়ন, বাণিজ্য সহজীকরণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছিল।

ধর্মঘট প্রত্যাহারের পর শনিবার থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ায় বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। দেশের বিভিন্ন এলাকা থেকেও ব্যবসায়ীরা পণ্য কিনতে হিলি বন্দরে আসতে শুরু করেছেন।

সর্বশেষ