• ২০২৬ অক্টোবর ১২, সোমবার, ১৪৩৩ আশ্বিন ২৬
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসির মানব বন্ধন

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন সোমবার, অক্টোবর ১২, ২০২৬
শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসির মানব বন্ধন
Time Bangla news
সাবিক উমর রাজশাহী

শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসির মানব বন্ধন

বগুড়া শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের জয়ন্তিবাড়ী দারুলহুদা বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়েছে। বগুড়া ৭আসনের(শাজাহানপুর ও গাবতলী উপজেলা) সংসদ সদস্য মোরশেদ মিলটন এর ডিও লেটার বলে সভাপতি হতে চেয়েছিলেন চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এর প্রতিবাদে রোববার(১১অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়কে মানববন্ধন করেছে গ্রামবাসি। এসময় গ্রামের নারীরা ঝাড়ু হাতে তাতে অংশ নেন এবং আনোয়ার হোসেনের বিরুদ্ধে শ্লোগান দেন। আনোয়ার হোসেনকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে অবাঞ্চিত ঘোষনা করা হয় মানব বন্ধন থেকে। এর আগে চোপিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সাহিনকেও ডিও লেটার দিয়েছিলেন সংসদ সদস্য। 

অভিযোগ অস্বীকার করে অপপ্রচার বলে দাবি করেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন। 

মানব বন্ধনে বক্তারা বলেন, বিএনপির শীর্ষ নেতাদের, সরকারের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমরা গ্রামবাসি বাধ্য হয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করছি।  বেশ কয়েক বছর আগে এসএসসি পরীক্ষা চলাকালে আনোয়ার হোসেন উপজেলার মাঝিড়া উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের সময় নকল সহ ম্যাজিস্ট্রেটের কাছে হাতেনাতে ধরা পড়েন।  দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত তাকে জেল দেন। 

বক্তারা বলেন, বিলকেশপাথার কচুয়ার বিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি নির্বাচিত হন আনোয়ার হোসেন। এরপর থেকেই সমিতি কূক্ষিগত করে ফান্ডের সমস্ত অর্থ লুটপাট করেন।  সমিতির আয়ত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের বাঁধের গাছ চুরি করে বিক্রি করে খান আনোয়ার হোসেন।  এরপর থেকে ওই সমিতিতে আর  কোন নির্বাচন হয়নি এবং সমিতি নষ্ট হয়ে যায়।  

বক্তারা আরো বলেন, ২০২৪সালের ৫আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তণ হলে মব সৃষ্টি করে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দীর্ঘদিন বিদ্যালয়ে প্রবেশে বাঁধা সৃষ্টি করেন।  যদিও প্রধান শিক্ষক আলাউদ্দিন জামায়াতে ইসলামী এর রাজনীতির সাথে সম্পৃক্ত। 

তারা বলেন, জয়ন্তিবাড়ী গ্রামে অনেক শিক্ষিত এবং সৎ মানুষ রয়েছে। যাদের হাতে এই মাদ্রাসা নিরাপদ। এই মাদ্রায় তাদের অবদান রয়েছে।  আনোয়ার মাস্টারের মত অসৎ লোকের হাতে প্রতিষ্ঠান আসলে তা ধ্বংস হয়ে যাবে। তাই আনোয়ার হোসেনকে এই মাদ্রাসায় অবাঞ্চিত ঘোষনা করলাম।

মানব বন্ধনে বক্তব্য রাখেন চোপিনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সদস্য আবু ইউসুফ আলী, দিশারী ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ অনেকে। 

জানতে চাইলে মাদ্রসা সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, গ্রামবাসি বহিরাগত কাউকে চায়না। আনোয়ার হোসেন আমার বাড়িতে এসে আবেদন সহ ডিও লেটার দিতে এসেছিলেন কিন্তু আমি তা গ্রহন করিনাই।  আমি বলেছি মাদ্রাসা চলাকালিন সময়ে এসে জমা দিয়ে যাবেন।  আনোয়ার মাস্টারের কারনে গ্রামবাসির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

জানতে চাইলে আনোয়ার হোসেন  বলেন, আমার বিরুদ্ধে মানব বন্ধন করা মানে সংসদ সদস্যর বিরুদ্ধে মানব বন্ধন করা।  বেশ কয়েক বছর আগে পরীক্ষা কেন্দ্রে এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার সময় ম্যাজিস্ট্রেট এসে পড়ে।  সে ঘটনায় আমি খালাস পেয়েছি।  ৫আগস্ট পরবর্তি সময়ে আমি মব করিনাই।  শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক বিদ্যালয়ে ঢুকতে পারেনি। আমি নিজে তাকে বিদ্যালয়ে ঢুকিয়েছি।  পানি ব্যাবস্থাপনা সমিতির টাকা আমি আত্বসাৎ করিনাই।  ওটা নিয়ে তখন আওয়ামী লীগের দোসর মামলা করেছিলো।  আদালতে তা চলমান রয়েছে।  

তিনি আরো বলেন, আমি মাদ্রাসায় এখনো ডিও লেটার নিয়ে যাই-ই নাই। কি করা যায় তা নিয়ে এখনো ভাবতেছি।  প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

জানতে চাইলে শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ

বলেন, আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সংসদ সদস্য যাকে ডিও লেটার দিবে সেই সভাপতি হবে। নকল সরবরাহ করতে গিয়ে জেল হওয়া, পানি ব্যাবস্থাপনা সমিতি বা মব সৃষ্টি করে কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বসতে না দেয়ার ঘটনা আমার জানা নাই।

সর্বশেষ