• ২০২৬ অক্টোবর ১২, সোমবার, ১৪৩৩ আশ্বিন ২৬
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হামের উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭৩।*

  • প্রকাশিত ০৫:১০ পূর্বাহ্ন সোমবার, অক্টোবর ১২, ২০২৬
হামের উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭৩।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার . প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*হামের উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭৩।* 


 *উপশিরোনাম:* মৃত্যুর সংখ্যা বেড়ে ১,১৬২; নিশ্চিত হামে প্রাণ গেছে ১০৪ জনের। 

১১.১০.২০২৬ । 

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৫৮ জন।

তথ্যসূত্র:  একুশে ETV.

সর্বশেষ