• ২০২৬ অক্টোবর ২৩, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ৮
  • সর্বশেষ আপডেট : ১২:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পাহাড়ে ফের অস্থিরতা,নিরাপত্তা পাহারায় ফিরলেন প্রায় ৩ হাজার পর্যটক।*

  • প্রকাশিত ০১:১০ অপরাহ্ন শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
পাহাড়ে ফের অস্থিরতা,নিরাপত্তা পাহারায় ফিরলেন প্রায় ৩ হাজার পর্যটক।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*পাহাড়ে ফের অস্থিরতা,নিরাপত্তা পাহারায় ফিরলেন প্রায় ৩ হাজার পর্যটক।* 


*উপশিরোনাম:*  অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, আহত এক সেনাসদস্যসহ কয়েকজন; ফের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি। 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সাজেকে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা পাহারায় খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে বাঘাইহাটের গঙারাম এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সকাল ৬টার দিকে সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। এতে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলে তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল সাড়ে ৮টার দিকে পর্যটকবাহী যানবাহনগুলো সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে রওনা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তাঁদের খাগড়াছড়িতে পাঠানো হয়।

এদিকে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সাজেকে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সংঘর্ষের ঘটনায় পর্যটনকেন্দ্রটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ