নরসিংদীর রায়পুরায় বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক
নরসিংদী জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাবু টাইম বাংলা নিউজ
নরসিংদীর রায়পুরায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী ‘এনা পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালায় রায়পুরা থানা পুলিশ। এ সময় বাসের যাত্রী স্বপ্ন আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
মতামত দিন