প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পিএম
কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং যাত্রীবাহী ট্রেন।
ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে ট্রেনে ভ্রমণে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা। নতুন চালু হওয়া ‘মহানগর প্রভাতী’ ট্রেনের শোভন চেয়ারে এই ভাড়ায় যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
অন্যদিকে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারে ভ্রমণের জন্য গুনতে হবে ১ হাজার ৩১১ টাকা। যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়িয়ে পর্যায়ক্রমে সাত জোড়া করার পরিকল্পনাও জানিয়েছে সরকার।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে ভাড়ার তথ্য তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন ট্রেনটিতে আনুমানিক ৭০৬টি আসন রয়েছে। ফলে যাত্রীরা নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী আসন বেছে নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে যাতায়াত করতে পারবেন।
পুরোনো ও বর্তমান ভাড়ার তুলনা
আসনের শ্রেণিপুরোনো ভাড়াবর্তমান ভাড়াভাড়া কম/বৃদ্ধিশোভন চেয়ার৭৫৪৬৮৫ টাকা৬৯ টাকাস্নিগ্ধা (এসি চেয়ার)১,৩২২ টাকা১,৪৪৯ টাকা১২৭ টাকাএসি সিট১,৫৯০ টাকা১,৭৪০ টাকা১৫০ টাকাএসি বার্থ২,৪৩০ টাকা২,৬৫৬ টাকা২২৬ টাকা
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে ট্রেনের সংখ্যা
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, লোকোমোটিভ বা ইঞ্জিন এবং কোচের সংকটের কারণে এত দিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘মহানগর প্রভাতী’ নামে নতুন ট্রেন চালু করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে এই রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়িয়ে সাত জোড়া করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যাত্রীদের যাতায়াতের বিকল্প বাড়বে এবং ঢাকা থেকে কক্সবাজারে রেলপথে ভ্রমণ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতামত দিন