• ২০২৬ নভেম্বর ০৩, মঙ্গলবার, ১৪৩৩ কার্তিক ১৯
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার কিলন ও চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তরt

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার কিলন ও চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তরt
Time Bangla news
​তিতাস আহম্মেদ, কুষ্টিয়া

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার কিলন ও চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

কুষ্টিয়ায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানের অংশ হিসেবে মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামের একটি ইটভাটার কিলন ও চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার কীর্তিনগর-ইমানপুর এলাকায় এ মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করা হয়।

​পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সূত্রে জানা যায়, চলতি ইটভাটা মৌসুমে পরিবেশ সুরক্ষায় পরিচালিত চতুর্থ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। অভিযানে ভারী যন্ত্র (স্কেভেটর) ব্যবহার করে অবৈধ ইটভাটাটির চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটাটির সব ধরনের উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়।

​অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম। এতে প্রধান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েবসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


​অভিযান চলাকালে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কুষ্টিয়া জেলা পুলিশ, এসআরবি-১২ এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

​পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, পরিবেশদূষণ রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

​এদিকে, পরিবেশ সংরক্ষণে প্রশাসনের এমন জোরালো ও দৃশ্যমান পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় পরিবেশবাদী ও সচেতন নাগরিক সমাজ।

সর্বশেষ