• ২০২৬ নভেম্বর ০৮, রবিবার, ১৪৩৩ কার্তিক ২৪
  • সর্বশেষ আপডেট : ১০:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

*স্ত্রী-মেয়েসহ স্বজনদের গোপন ভিডিও অনলাইনে বিক্রির অভিযোগ, পুলিশের জালে গিয়াস।

  • প্রকাশিত ১০:১১ অপরাহ্ন রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
*স্ত্রী-মেয়েসহ স্বজনদের গোপন ভিডিও অনলাইনে বিক্রির অভিযোগ, পুলিশের জালে গিয়াস।
Time Bangla news
ফজলে এলাহীসুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*স্ত্রী-মেয়েসহ স্বজনদের গোপন ভিডিও অনলাইনে বিক্রির অভিযোগ, পুলিশের জালে গিয়াস।* 


 *উপশিরোনাম:*  বিশ্বাসের আড়ালে ভয়ংকর অপরাধ—স্বজনদের গোপন ভিডিও ধারণ করে আন্তর্জাতিক পর্ন সাইটে বিক্রি, গোয়েন্দা অভিযানে আটক। 

নিজের পরিবারের সদস্যদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তিনি নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ওই বাসায় স্ত্রী, মেয়ে, শালী ও ভাগ্নির গোপন ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, এ কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের পাশাপাশি তার ব্যাংক হিসাবে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সম্প্রতি তিনি পরিবার নিয়ে ভগীরথপুর ছেড়ে ঘোড়াশালের পাইকসা এলাকায় নতুন বাসায় ওঠার পরিকল্পনা করেন।

শুক্রবার নতুন ভাড়া বাসায় মালামাল স্থানান্তরের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। পরে সন্ধ্যায় পলাশ থানা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় পর্নোগ্রাফি-সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। অভিযানের সময় বাসায় পরিবারের অন্য সদস্যদের পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ