• ২০২৬ নভেম্বর ১১, বুধবার, ১৪৩৩ কার্তিক ২৭
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন বুধবার, নভেম্বর ১১, ২০২৬
কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা ও তার মেয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ঝাড়ফুঁকের কথা বলে তাহমিনা বেগমের বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকেও হত্যা করেন তিনি।

এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে ৯ সেপ্টেম্বর মোবারক হোসেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন তিনি।

পুলিশ মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৬ সালের ২০ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের মাত্র দুই মাস ১৫ দিনের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ করে রায় ঘোষণা করেন আদালত।


সর্বশেষ